ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
রাস্তা ফাঁকা নয়, জনমনে কোনো শঙ্কাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 13 November, 2025, 3:18 PM

রাস্তা ফাঁকা নয়, জনমনে কোনো শঙ্কাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাস্তা ফাঁকা নয়, জনমনে কোনো শঙ্কাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিতে রাস্তাঘাটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং শেখ হাসিনার মামলার রায় কেন্দ্র করে জনমনে কোনো শঙ্কাও দেখা যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুষ্কৃতকারীরা পেঁয়াজের দাম বাড়ানোর চেষ্টা করছে, তবে তারা এতে সফল হবে না। বাজারে সরবরাহ স্বাভাবিক আছে, তাই অযৌক্তিকভাবে দাম বাড়ানোর সুযোগ কেউ পাবে না। সরকার বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি আরও বলেন, লকডাউনে রাস্তা তেমন ফাঁকা নয়। শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে জনমনে কোনো শঙ্কা দেখা যায়নি। কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ছোটখাটো দু-একটি ঘটনা ঘটলেও আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।
 
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবাই যদি সহযোগিতা করে, তাহলে দেশের কোথাও কোনো সমস্যা হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় সরকার সর্বোচ্চ সতর্ক আছে।

ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে তিনি বলেন, সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে। আমরা আইনি প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status