|
শেরপুরের নালিতাবাড়ীতে ব্যবসায়ীদের সাথে ধানের শীষের প্রার্থীর মতবিনিময় সভা
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
|
![]() শেরপুরের নালিতাবাড়ীতে ব্যবসায়ীদের সাথে ধানের শীষের প্রার্থীর মতবিনিময় সভা শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে পৌরশহরের মধ্য বাজার চাল হাটিতে ব্যবসায়ী ও নালিতাবাড়ী পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মানিক মিয়ার উদ্যোগে ও সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী। তিনি বলেন সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নালিতাবাড়ী গড়াই আমার লক্ষ্য। ব্যবসায়ীরা যেন নির্ভয়ে স্বাধীনভাবে তাদের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারেন সে পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সভায় ব্যবসায়ীরা স্থানীয় বিভিন্ন সমস্যা, বাণিজ্যিক অসুবিধা এবং উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে তাদের মত পেশ করেন। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী। ব্যবসায়ী গোলাম হোসেন মল্লিকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইউনুস আলী দেওয়ান, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল, ব্যবসায়ী কিরণ দত্ত, লুৎফর রহমান মন্ডল, বাদল সাহা প্রমুখ। সভায় প্রধান অতিথি শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরীকে ব্যবসায়ীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
