|
কালেমাখচিত পতাকা হাতে নারায়ণগঞ্জে ‘খেলাফতের’ স্লোগান
নতুন সময় প্রতিবেদক
|
![]() কালেমাখচিত পতাকা হাতে নারায়ণগঞ্জে ‘খেলাফতের’ স্লোগান শুক্রবার ৫ ডিসেম্বর জুমার নামাজের পর শহরের চাষাড়ায় তারা মিছিল করেন। মিছিলটি বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। ‘নারায়ণগঞ্জ ছাত্র ও সর্বস্তরের জনগণ’ ব্যানারে বাউল আবুল সরকারের বক্তব্যের প্রতিবাদ ও শাস্তির দাবিতে এ মিছিল করেন তারা। এ সময় তারা ‘মুক্তির এক পথ, খেলাফত খেলাফত’, ‘আল্লাহর অপমান, সইবেনারে মুসলমান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ ইত্যাদি স্লোগান দেন। মিছিলকারীদের হাতে সাদা কাপড়ে কালো রংয়ে কালেমাখচিত পতাকাও দেখা যায়। এ ছাড়া ‘কেবল খেলাফতই আমাদের ইমান রক্ষা করতে পারে’, ‘সেকুলারিজম আল্লাহ ও ইসলামের অপমান করার উৎসাহ’, ‘মুসলিম যোদ্ধার দায়িত্ব ইসলামের মর্যাদা রক্ষা করা’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ডও ছিল তাদের হাতে। ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতনের বিরুদ্ধে তারা স্লোগান দেন। মিছিলে অংশ নেওয়াদের মধ্যে কয়েকজন তাদের নাম আব্দুর রহমান, সালাউদ্দিন, ওমর, হামজা, খালিদ বলে জানান। তবে, তারা তাদের বিস্তারিত পরিচয় বা কোন সংগঠনের সঙ্গে যুক্ত তা জানাতে রাজি হননি। এর আগে ২০২৪ সালের ৬ অক্টোবর ইসলামী খেলাফত প্রতিষ্ঠার দাবিতে ‘ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড স্টুডেন্টস কমিউনিটি অব নারায়ণগঞ্জ’-এর ব্যানারে মিছিল করেন কয়েকজন শিক্ষার্থী ও যুবক। ওইদিনও মিছিলকারীদের হাতে ছিল কালেমা লেখা কালো-সাদা পতাকা। শরীর ও কপালেও কালেমা লেখা কাপড় বাঁধা ছিল। গত বছরের মিছিলে থাকা কয়েকজনকে শুক্রবারের মিছিলেও দেখা যায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
