ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারী আটক
মনির হোসেন, মোংলা
প্রকাশ: Saturday, 6 December, 2025, 8:13 PM

মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারী আটক

মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারী আটক

গোপন সংবাদের ভিত্তিতে মোংলা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিরল প্রজাতির তক্ষুকসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। 

৬ ডিসেম্বর শনিবার দুপুর ২টায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

৬ ডিসেম্বর শনিবার রাতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসীন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬ ডিসেম্বর  শনিবার দুপুর ২টায় কোস্টগার্ড বেইস মোংলা এর একটি আভিযানিক দল বাগেরহাট জেলার মোংলা থানাধীন মোংলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। 

অভিযান চলাকালীন ওই এলাকা হতে বিরল প্রজাতির ১টি তক্ষকসহ ১ পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত তক্ষক ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।    

সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status