|
বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের অব্যাহতি প্রত্যাহার, পুনরায় পদে বহাল
মোঃ আল আমিন আকন
|
![]() বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের অব্যাহতি প্রত্যাহার, পুনরায় পদে বহাল জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবর রহমান টোটন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে হুমায়ুন কবিরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করে অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে পুনরায় স্ব-পদে বহাল করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রতি তিনি সক্রিয় ভূমিকা রাখবেন বলে দল আশা করে। স্ব-পদে বহাল হওয়ার বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ হুমায়ুন কবির জানান, আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। জেলা বিএনপি থেকে আমাকে ৩০ নভেম্বর স্বাক্ষরিত প্রজ্ঞাপন পাঠানো হয়েছে। দলের এই সিদ্ধান্তে আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করতে নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাব। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
