|
চোখের তলায় ডার্ক সার্কেল কেন হয়, কিভাবে কমাবেন?
নতুন সময় ডেস্ক
|
![]() চোখের তলায় ডার্ক সার্কেল কেন হয়, কিভাবে কমাবেন? কারণ চোখের চারপাশের ত্বক, বিশেষ করে নিচের অংশ, অত্যন্ত সংবেদনশীল। তাই আন্দাজে কোনও পরীক্ষা-নিরীক্ষা না করাই ভালো। ডার্ক সার্কেল হওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে। রাতজাগা ও মানসিক চাপের পাশাপাশি চোখের গঠন ও জিনগত কারণও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই প্রথমেই সমস্যার মূল কারণ চিহ্নিত করা প্রয়োজন। চলুন, জেনে নিই ডার্ক সার্কেলের প্রধান কারণ। জিনগত প্রভাব অনেক ক্ষেত্রেই ডার্ক সার্কেল বংশগত। পরিবারের কারও এই সমস্যা থাকলে পর্যাপ্ত ঘুমের পরেও চোখের তলায় কালচে ছোপ দেখা দিতে পারে। এ ক্ষেত্রে সাধারণ ক্রিম বা প্রসাধনী তেমন কার্যকর হয় না। পিগমেন্টেশন চোখের তলায় অতিরিক্ত মেলানিন জমলে কালচে ছোপ পড়ে। হরমোনের পরিবর্তন, প্রদাহজনিত সমস্যা কিংবা বারবার চোখ রগড়ানোর অভ্যাস থেকেও এই সমস্যা বাড়তে পারে। ভাস্কুলার সমস্যা পর্যাপ্ত বিশ্রামের অভাব, মানসিক চাপ, উদ্বেগ, অবসাদ বা ডিহাইড্রেশন হলে চোখের তলার রক্তনালিগুলি প্রসারিত হয়ে যায়। এর ফলে চোখের নিচে নীলচে বা কালচে ভাব দেখা দেয়। ঘরোয়া উপায়ে কী করবেন ১। প্রদাহ কমাতে কোল্ড কম্প্রেস বেশ কার্যকর। তবে সরাসরি বরফ চোখে লাগাবেন না। পাতলা কাপড়ে জড়িয়ে ৫ মিনিটের মতো হালকা সেঁক দিন। ২। গ্রিন টি ব্যাগ বা ক্যাফেইনযুক্ত আই সিরাম চোখের তলায় ব্যবহার করলে ফোলা ভাব ও ডার্ক সার্কেল কমতে পারে। ৩। চোখের চারপাশের ত্বক আর্দ্র রাখতে অ্যালোভেরা জেল দিয়ে হালকা ম্যাসাজ করতে পারেন। সঠিক যত্ন ও নিয়মিত অভ্যাসে ডার্ক সার্কলের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
