ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
অসম্পূর্ণ উন্নয়ন কাজগুলো সম্পন্ন করবো : এম এ মালিক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 24 January, 2026, 7:04 PM

অসম্পূর্ণ উন্নয়ন কাজগুলো সম্পন্ন করবো : এম এ মালিক

অসম্পূর্ণ উন্নয়ন কাজগুলো সম্পন্ন করবো : এম এ মালিক

সিলেট-৩ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি পেয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সাইফুর রহমান ও ইলিয়াস আলীর রেখে যাওয়া অসম্পূর্ণ উন্নয়ন কাজগুলো সম্পন্ন করাই তাঁর প্রধান অঙ্গীকার।

২৪ জানুয়ারী ২০২৬ (শনিবার) বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন ও পশ্চিম গৌরীপুর ইউনিয়নে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় ও গণসংযোগ শেষে বালাগঞ্জের আজিজপুর বাজারে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, “আজ সারাদিন ধরে বালাগঞ্জের বিভিন্ন ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আমার সঙ্গে রয়েছেন। আমরা রাত পর্যন্ত বালাগঞ্জে অবস্থান করবো।”

মালিক বলেন, “বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্রের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি দক্ষিণ সুরমায় এসে নির্বাচনী কার্যক্রমের ঘোষণা দিয়েছেন এবং ধানের শীষ প্রতীকে আমার জন্য আপনাদের কাছে ভোট চেয়েছেন।”

এম এ মালিক আরও বলেন, “আমরা ব্যক্তির চেয়ে দল ও দেশের স্বার্থকে বড় মনে করি। এই এলাকার উন্নয়নের রাজনীতি বিএনপিই করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে সাইফুর রহমান ও ইলিয়াস আলীর মতো নেতারা বালাগঞ্জ-দক্ষিণ সুরমার উন্নয়নে কাজ করেছেন।”

সমাবেশে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আগামী দিনগুলোতে ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে দানের শীষের পক্ষে ভোট চাইবেন। কোনো বাধা এলে আমরা তা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো।”

এ সময় তিনি গুম হওয়া নেতাকর্মীদের প্রসঙ্গ তুলে বলেন, “ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ প্রায় দেড় হাজার গুম হওয়া নেতাকর্মীকে ফিরিয়ে আনার জন্য বিএনপি সংগ্রাম চালিয়ে যাবে।”

শেষে তিনি তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত সবাইকে সালাম পৌঁছে দেন এবং আগামীকাল থেকে লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ জোরদার করার আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status