|
ঘাটাইলে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভা
নতুন সময় প্রতিনিধি
|
![]() ঘাটাইলে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভা শনিবার বিকেল ৪টায় ঘাটাইল হাই স্কুল খেলার মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হয়। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে খেলার মাঠ প্রাঙ্গন। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টুর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের জনগনের মনোনীত স্বতন্ত্র প্রার্থী, সাবেক মন্ত্রী ও এমপি মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মেহেরুন নাহার চৌধুরী লাকী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ব বৃন্দ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
