ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
চুক্তি ছাড়াই শেষ হলো ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 25 January, 2026, 10:30 AM

চুক্তি ছাড়াই শেষ হলো ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠক

চুক্তি ছাড়াই শেষ হলো ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠক

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে ইউক্রেন–রাশিয়ার দ্বিতীয় দফার আলোচনা শেষ হয়েছে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে হওয়া প্রথম এই ত্রিপক্ষীয় বৈঠকে কোনো চুক্তি হয়নি। তবে উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছে এবং নতুন বৈঠকের সম্ভাবনার কথা বলেছে। খবর রয়টার্সের। 

শুক্রবার ও শনিবার (২৩ ও ২৪ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয় তিন পক্ষের শান্তি আলোচনা। রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে মুখোমুখি কথা হয়েছে বলে জানায় সংযুক্ত আরব আমিরাত।

দেশটির সরকারের একজন মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তি কাঠামোর মূল উপাদানগুলো বৈঠকে প্রাধান্য পেয়েছে। পরিবেশ ছিল ইতিবাচক ও গঠনমূলক। তবে, কেন্দ্রবিন্দু ছিল যুদ্ধ শেষ করার সম্ভাব্য শর্ত, দনবাসের বিতর্কিত অঞ্চলগুলোর ভবিষ্যৎ এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় যুদ্ধবিরতির সম্ভাবনা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনাকে ‘গঠনমূলক’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করার জন্য কিছু ‘সম্ভাব্য কাঠামো’ প্রস্তাব করেছে। এর মধ্যে রয়েছে যুদ্ধ শেষ করার শর্ত এবং সেই প্রক্রিয়ায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা।

এছাড়াও, দুই পক্ষ প্রস্তুত থাকলে আগামী সপ্তাহেই আরেকটি বৈঠকের সম্ভাবনার কথা জানান তিনি। ইউক্রেন আলোচনায় এগোতে প্রস্তুত বলেও উল্লেখ করেন। একই সুরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোও ভবিষ্যৎ আলোচনায় অংশ নিতে রাজি।

আলোচনার আগে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চার ঘণ্টার বৈঠক করেন মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। একজন মার্কিন কর্মকর্তা বলেন, বৈঠকটি  ‘খুবই ফলপ্রসূ’ ছিল এবং যুদ্ধ শেষ করার পথে যেসব রাস্তা এখনো খোলা রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে আবুধাবির দু’দিনের আলোচনার শেষে কোনো চুক্তির ঘোষণা আসেনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status