ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
সাবেক গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 26 January, 2026, 9:21 PM

সাবেক গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিষিদ্ধ আওয়ামীলীগ সমর্থিত কুড়িগ্রাম-৪ আসন থেকে নির্বাচিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের স্ত্রী মোছাঃ সুরাইয়া সুলতানা, পূত্র  মোঃ সাফায়েত বিন জাকির ও মেয়ে মোছাঃ জাকিয়া তাবাসসুম সঞ্চয়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ২৬ জানুয়ারি সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ প্রদান করেন।সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, এর আগে, দুদকের সহকারী পরিচালক মো. নাজমুল ইসলাম পৃথক তিনটি আবেদনে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। সেসব আবেদনে উল্লেখ করা হয়, জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া, ছেলে সাফায়েত ও মেয়ে জাকিয়ার বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়। সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের অর্জিত অবৈধ সম্পদ অর্জনে তারা প্রত্যক্ষ সহযোগিতা করেছে তার প্রমাণ পাওয়া গেছে। তারা দেশত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আদালতের মাধ্যমে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক। তারা যাতে দেশত্যাগ না করতে পারে সে বিষয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগে পত্র প্রেরণসহ প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন বলে আদালত এই আদেশ প্রদান করেছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status