ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
মীরসরাইয়ে সিএনজি অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Wednesday, 28 January, 2026, 5:39 PM

মীরসরাইয়ে সিএনজি অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

মীরসরাইয়ে সিএনজি অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদ্রাসার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতদের একজনের নাম খাদিজা মাশমুম। তিনি ওই এলাকার বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদ্রাসার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। পরে ট্রাকটি পুকুরে পড়ে যায়। এতে দুজন নিহত ও তিনজন আহত হন।

মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status