ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার একমাত্র পথ ইসলামী আন্দোলন বাংলাদেশ: মুফতি রেজাউল করিম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 31 January, 2026, 12:31 PM

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার একমাত্র পথ ইসলামী আন্দোলন বাংলাদেশ: মুফতি রেজাউল করিম

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার একমাত্র পথ ইসলামী আন্দোলন বাংলাদেশ: মুফতি রেজাউল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দুর্নীতিমুক্ত দেশ গড়ার একমাত্র পথ ইসলামী আন্দোলন বাংলাদেশ। যারা দেশকে ভালোবাসে, মানুষের কল্যাণে রাষ্ট্র গড়তে চায় এবং ইসলামী আইন অনুযায়ী দেশ পরিচালনার পক্ষে—তারা ইতোমধ্যেই ইসলামী আন্দোলনের প্রতীক হাতপাখাতে কাজ শুরু করে দিয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করিম বলেন, হাতপাখা শান্তির প্রতীক। দেশে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে হলে হাতপাখা প্রতীকে ভোট দিতে হবে। তিনি বলেন, বহু নেতার মুখে ফুলঝুরি কথা শোনা গেছে, কিন্তু তারা কেউ কথা রাখেনি। দেশের মানুষ এখন আর এসব মিথ্যা আশ্বাসে বিশ্বাস করে না।

তিনি অভিযোগ করেন, দেশের টাকা বিদেশে—বিশেষ করে ‘বেগম পাড়ায়’ পাচার করা হয়েছে। দেশের মানুষকে প্রতারণা করা হয়েছে। এসব দুর্নীতি বন্ধ করতে এবং একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামী আন্দোলনের প্রতীক হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপি ও জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, তারা বিভিন্ন জোটে থাকলেও কেউ স্পষ্ট করে বলেনি যে ইসলামী আইন অনুযায়ী দেশ পরিচালিত হবে। প্রচলিত ধারায় দেশ পরিচালনা করে কখনোই ইসলাম কায়েম, মানুষের প্রকৃত শান্তি কিংবা দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর দেশ গড়ার একটি বড় সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগিয়ে যদি ইনসাফ প্রতিষ্ঠা করা না যায়, তাহলে ভবিষ্যতে আমাদের আফসোস করতে হবে।

জনসভায় তিনি গাজীপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জি. এম. রুহুল আমীনের হাতে হাতপাখা প্রতীক তুলে দেন এবং ইসলামী আইন অনুযায়ী দেশ পরিচালনার লক্ষ্যে তার পক্ষে ভোট প্রার্থনা করেন।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জি. এম. রুহুল আমীন এবং সঞ্চালনা করেন গাজীপুর মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল বাশার সিকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, ফাইজ উদ্দিনসহ সংগঠনটির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status