ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 31 January, 2026, 12:36 PM

গাজীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা শিক্ষার্থীরা। উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা প্রদানের সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে শিক্ষার্থীরা এই বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের কারণে প্রায় এক ঘণ্টা ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

গাজীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ

পুলিশ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা প্রদানের সিদ্ধান্তকে বৈষম্যমূলক দাবি করে শিক্ষার্থীরা এ আন্দোলনে নামেন। তারা বলেন, এই সিদ্ধান্ত ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার ক্ষুণ্ন করছে।

বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রেস বিবৃতি কোনো কার্যকর সমাধান নয়। তাদের দাবি, বিতর্কিত কমিটি বাতিল না করা হলে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেই থাকবে।

খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের অনুরোধ ও আলোচনার পর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যান।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “ডিপ্লোমা শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রায় এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।”

পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে বলে জানান আন্দোলনকারীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status