|
রাঙ্গামাটি রাজস্থলীতে ১২কেন্দ্রে ভোটগ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন,১২ ফেব্রুয়ারি নির্বাচন
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
|
![]() রাঙ্গামাটি রাজস্থলীতে ১২কেন্দ্রে ভোটগ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন,১২ ফেব্রুয়ারি নির্বাচন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রির্টানিং কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, ইতোমধ্যে সকল ভোটকেন্দ্র পরিদর্শন সম্পন্ন করা হয়েছে এবং ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রমও ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি এই ১২টি ভোটকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এদিকে রাজস্থলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্রার্থীর প্রতিনিধি ও সমর্থকরা। তারা বাড়ি বাড়ি গিয়ে নিজ নিজ প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণসহ নানা ধরনের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ২০ অক্টোবর সারাদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে রাঙামাটির রাজস্থলী উপজেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৭শত ২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৯৭৭জন এবং নারী ভোটার ১০ হাজার ৭৫০ জন। এবার রাজস্থলীতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে বলে প্রত্যেক ভোটারগন জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
