ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
গাজীপুর-২ আসনের প্রার্থীকে ঘিরে অভিযোগ, নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 February, 2026, 11:57 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 11 February, 2026, 12:02 PM

গাজীপুর-২ আসনের প্রার্থীকে ঘিরে অভিযোগ, নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদন

গাজীপুর-২ আসনের প্রার্থীকে ঘিরে অভিযোগ, নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনের এক প্রার্থীকে নিয়ে নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগপত্রে প্রার্থীর হলফনামা ও আয়কর সংক্রান্ত তথ্যের অসামঞ্জস্য, তথ্য গোপন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট গাজীপুর-২, ১১ দলীয় জোটের এনসিপি শাপলা কলি মনোনীত প্রার্থী আলী নাসের'র জমা দেওয়া হলফনামা ও ট্যাক্স রিটার্নের তথ্যের মধ্যে পার্থক্য রয়েছে বলে অভিযোগকারীর দাবি।

এছাড়া অনলাইনে ও মোবাইল যোগাযোগের মাধ্যমে আর্থিক সহায়তা চাওয়ার বিষয়েও অভিযোগ করা হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী বলে উল্লেখ করা হয়।

গাজীপুর-২ আসনের প্রার্থীকে ঘিরে অভিযোগ, নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদন

গাজীপুর-২ আসনের প্রার্থীকে ঘিরে অভিযোগ, নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদন

অভিযোগকারী হিসেবে গাজীপুর-২ আসনের বিএনপি'র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট এডভোকেট মো. মেহেদী হাসান এলিস স্বাক্ষর করেছেন। তিনি অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার কাছে অনুরোধ জানান।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থীর বক্তব্য পাওয়া যায়নি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status