|
উখিয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক-৩
এইচ.কে রফিক উদ্দিন,উখিয়া
|
![]() উখিয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক-৩ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালুখালী ১ নম্বর ওয়ার্ড এলাকায় সেনাবাহিনীর একটি চৌকষ দলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জুলু ওরফে জুলু ডাকাতের পুত্র আমিন, তার দেহরক্ষী জানে আলম এবং অপর এক বাঙালিকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্র প্রদর্শনসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও তাদের অপতৎপরতা দমনের লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল,১টি একে-২২ রাইফেল,১টি দেশীয় পিস্তল,২টি একনলা বন্দুক,২টি দেশীয় ধারালো অস্ত্র,১টি পিস্তলের ম্যাগাজিন, ২টি রাইফেলের ম্যাগাজিন,৪ রাউন্ড পিস্তল গুলি,৮৯ রাউন্ড রাইফেল গুলি,২টি কার্তুজ এবং২টি ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
