ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
পরাজয় মেনে জয়ী প্রার্থীকে অভিনন্দন জানানোর পর পূর্ণ গণনা চায় সারজিস, পঞ্চগড়ে নিন্দার ঝড়
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Sunday, 15 February, 2026, 11:02 AM

পরাজয় মেনে জয়ী প্রার্থীকে অভিনন্দন জানানোর পর পূর্ণ গণনা চায় সারজিস, পঞ্চগড়ে নিন্দার ঝড়

পরাজয় মেনে জয়ী প্রার্থীকে অভিনন্দন জানানোর পর পূর্ণ গণনা চায় সারজিস, পঞ্চগড়ে নিন্দার ঝড়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পঞ্চগড়-১ আসনের ফলাফল নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে এনসিপি ও ১১ দলীয় প্রার্থী সার্জিজ আলম।  ফেসবুকে একটি পোষ্টের মাধ্যমে তিনি ভোট পুর্ণগণনার দাবি জানান। তার এই বক্তব্যেও পর বিএনপি নেতাকর্মীদের মাঝে নিন্দার ঝড় উঠেছে।   বেসরকারি ফল অনুযায়ী বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের কাছে ৮ হাজার ১২০ ভোটের ব্যবধানে পরাজিত হন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

ফল ঘোষণার সময় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিএনপি প্রার্থী নওশাদ জমিরের পাশেই বসেছিলেন সার্জিজ আলম । ফলাফল ঘোষণার পর বিজয়ী বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানান তিনি। তার এই বার্তাকে উপস্থিত সকলে সহ সারা দেশবাসী নতুন রাজনীতির ধারা শুরু এবং অভিনব বলে প্রশংসা করছিলেন। কিন্তু রাতেই তিনি সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বসেন।

তার ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, জনগণের রায় তিনি সম্মান করেন, কিন্তু কয়েকটি কেন্দ্রে অনিয়ম ও ফল পরিবর্তনের আশঙ্কা রয়েছে বলে তাঁদের কাছে অভিযোগ এসেছে। এসব অভিযোগ যাচাই না হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। তাই স্বচ্ছতা নিশ্চিত করতে সব কেন্দ্রের ভোট পূর্ণাঙ্গভাবে পুনরায় গণনার দাবি জানান। এর আগে  বিএনপির প্রার্থীকে অভিনন্দন জানিয়ে  সারজিস আলম বলেন, আমরা একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি। ব্যারিস্টার নওশাদ জমির ভাইকে শুভেচ্ছা জানাতে এসেছি। জনগণ যদি এক ভোটেও এগিয়ে রাখে, সেই রায়কে সম্মান করা আমাদের রাজনৈতিক শিষ্টাচারের অংশ। প্রতিদ্বন্দ্বীকে সম্মান দেখানো ও তাঁর খুশির মুহূর্তে পাশে থাকা আমাদের দায়িত্ব।

তবে অভিনন্দন জানালেও পরবর্তীতে সারজিসের এ দাবির পর রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সচেতন মহল বলছে, ফলাফল ঘোষণার এবং অভিনন্দন জানানোর পর পূর্ণ গণনার দাবি তোলা জনগন ও নির্বাচন কমিশন নির্বাচনী কর্মকর্তাদের ওপর অনাস্থার বার্তা দেয়। বিএনপির নেতা কর্মীরা সার্জিজ আলমের এমন বক্তব্যেও নিন্দা জানিয়েছেন। জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু জানান, ফলাফল ঘোষণার সময় তিনি নিজে উপস্থিত ছিলেন।

প্রত্যেক ভোট কেন্দ্রে তার এজেন্ট ছিলো। কোথাও কোন অঘটনের খবর আমরা পাইনি। সার্জিজ আলম নিজে আমাদের বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন। তারপরও এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। রাজনীতিতে এটা তার অপরিপক্কতার প্রমাণ।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনী আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যে কোনো প্রার্থী লিখিতভাবে আপত্তি জানাতে এবং পুনর্গণনার আবেদন করতে পারেন। অভিযোগ পেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status