ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
নতুন সরকার গঠনের আগেই শেয়ারবাজার চাঙ্গা, ২০ মিনিটে ২২৬ কোটি টাকার লেনদেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 15 February, 2026, 3:29 PM
সর্বশেষ আপডেট: Monday, 16 February, 2026, 2:56 PM

নতুন সরকার গঠনের আগেই শেয়ারবাজার চাঙ্গা, ২০ মিনিটে ২২৬ কোটি টাকার লেনদেন

নতুন সরকার গঠনের আগেই শেয়ারবাজার চাঙ্গা, ২০ মিনিটে ২২৬ কোটি টাকার লেনদেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে বিএনপির বিজয়ে আজ রবিবার শেয়ারবাজারে বড় উত্থানের দেখা মিলেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকাল ১০টায় লেনদেন শুরু হওয়ার মাত্র ২০ মিনিটে লেনদেন হয়েছে ২২৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা এতদিন পুরো সাড়ে ৪ ঘণ্টার লেনদেনের সমান।

বাজার বিশ্লেষণ অনুযায়ী, লেনদেন শুরু হওয়ার পর থেকেই ডিএসইর সব সূচক ঊর্ধ্বমুখী। ১০টা ২০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ১১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১১ পয়েন্টে অবস্থান নেয়। অপর সূচক ডিএসইএস ১৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ১১৩ পয়েন্টে পৌঁছায়, আর বাছাইকৃত ৩০টি শেয়ারের সূচক ডিএস৩০ ৩৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৮ পয়েন্টে দাঁড়ায়।

আজ সকালে লেনদেনে অংশ নেওয়া ৩৮০টির বেশি শেয়ার ও ইউনিটের মধ্যে ৩৫২টির দর বেড়েছে, ১৫টির দর কমেছে এবং ১৩টির দর অপরিবর্তিত রয়েছে। মূলত অধিকাংশ শেয়ারের দাম বাড়ায় সূচকে বড় উত্থান দেখা গেছে।

নির্বাচনের জন্য টানা চারদিন বন্ধ থাকার পর আজ শেয়ারবাজারে লেনদেন পুনরায় চালু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বাচনের পর সরকারের স্থিতিশীলতা ও ইতিবাচক রাজনৈতিক আবহ শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে এনেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status