|
আরডিজেএডি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
|
|
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএডি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ![]() আরডিজেএডি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সংগঠনের বিপুল সদস্যের উপস্থিতিতে ইফতার মাহফিলটি ঢাকায় কর্মরত রাজশাহী বিভাগের সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। সভাপতি রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক দেবের সঞ্চালনায় ইফতার মাহফিলে সংগঠনটির বেশ কয়েকজন প্রতিষ্ঠাতা অংশ নিয়ে মূল্যবান বক্তব্য দেন। বক্তারা বলেন, রাজশাহী বিভাগের আট জেলা এখনো অবহেলিত। কাজেই এলাকার উন্নয়নে ঢাকায় কর্মরত সাংবাকিদের ঐক্যবদ্ধ হওয়া খুবই জরুরি। সাংগঠনিক তৎপরতা বাড়ানোর উপর জোর দেন সদস্যরা। নির্বাহী কমিটির সদস্য ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুজ্জামান কামাল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এছাড়া সিনিয়র সদস্য শাহনেওয়াজ দুলাল আব্দুল্লাহ আল মামুন ও পবন আহমেদ বক্তব্য দেন। রাজশাহী বিভাগের ৮ জেলার সাংবাদিক নেতৃবৃন্দও মাহফিলে বক্তৃতা করেন। রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা হলো রাজধানী ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রাজশাহী বিভাগের ৮ জেলার পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন। বর্তমানে এই সংগঠনের সদস্য সংখ্যা চার শতাধিক।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
