ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামের রাজারহাটে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়ি আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 30 March, 2026, 11:08 AM

কুড়িগ্রামের রাজারহাটে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়ি আটক

কুড়িগ্রামের রাজারহাটে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়ি আটক

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আদর্শ বাজার এলাকায় ২৯/০৩/২০২৬ ইং রোজ রোববার রাত আনুমানিক ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে জসিম,ফিরদৌস,ইউনুস ও দিলীপ নামের চার(৪)জুয়াড়িকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আদর্শ বাজারের ফুলমিয়ার পানের দোকানে জুয়া খেলা চলছিল। বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে। এসময় জুয়া খেলারত অবস্থায় চার ব্যক্তিকে আটক করা হয়।

অভিযানের সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জুয়াড়ি পালিয়ে যেতে সক্ষম হয়।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, জুয়া ও মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status