ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
নেছারাবাদে অবৈধ জ্বালানি মজুদ: ৪ হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 2 April, 2026, 11:44 AM

নেছারাবাদে অবৈধ জ্বালানি মজুদ: ৪ হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমা

নেছারাবাদে অবৈধ জ্বালানি মজুদ: ৪ হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীর গোডাউনে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। এসময় ৪০১৮ লিটার ডিজেল জব্দ করা হয় এবং অভিযুক্তকে অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের মাহমুদকাঠী মধ্যবাজারে বাদশা তালুকদার নান্টুর গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মূল্যে বিক্রির উদ্দেশ্যে তিনি নিজস্ব গোডাউনে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করে রেখেছেন।
অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০(১) ধারা অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত।

নেছারাবাদে অবৈধ জ্বালানি মজুদ: ৪ হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমা

নেছারাবাদে অবৈধ জ্বালানি মজুদ: ৪ হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমা

জব্দকৃত ৪০১৮ লিটার ডিজেল সরকারি মূল্যে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে বিতরণের শর্তে নেছারাবাদ উপজেলার প্যাক পয়েন্ট ডিলার মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজের প্রোপাইটর মাহমুদুল হাসানের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ তেল বিক্রি থেকে প্রাপ্ত মোট ৪ লাখ ১ হাজার ৮০০ টাকা আগামীকাল ব্যাংকিং সময়ের মধ্যে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত বলেন, “জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রি করার চেষ্টা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status