ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
বাবা হারালেন অভিনেত্রী বন্যা মির্জা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 April, 2026, 5:43 PM

বাবা হারালেন অভিনেত্রী বন্যা মির্জা

বাবা হারালেন অভিনেত্রী বন্যা মির্জা

ছোটপর্দার এক সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা এনামুল বারি ফারুক মারা গেছেন।তার বয়স হয়েছিল ৮৬ বছর।

অভিনেত্রীর বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।বলেন, “বুধবার সকালে রাজধানীর আদাবরে নিজ বাসাতেই মারা যান তিনি। বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।”

মির্জা ফারুক ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং পরিবার পরিকল্পনা পরিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক।টেলিভিশন, নাটক, চলচ্চিত্র ও মঞ্চের এক সময়ের নিয়মিত অভিনেত্রী বন্যা মির্জা বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি করপোরেট প্রতিষ্ঠানে চাকরি করছেন।

‘রঙের মানুষ’ ও ‘ভবের হাট’সহ বেশ কিছু দর্শকপ্রিয় ধারাবাহিক ও একক নাটক দিয়ে আলোচনায় এসেছিলেন বন্যা।

পাঁচটি সিনেমায়ও তাকে দেখা গেছে। সিনেমাগুলো হলো ‘হেডমাস্টার’, ‘শরৎ ৭১’, ‘রাবেয়া’, ‘খ-চিত্র ৭১’ এবং ‘পিতা’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status