ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
কিডনি রোগীদের জন্য গ্রেস হাসপাতালে অত্যাধুনিক হাই-ভলিউম এইচডিএফ ডায়ালাইসিস সেন্টারের যাত্রা শুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 18 April, 2026, 7:22 PM

কিডনি রোগীদের জন্য গ্রেস হাসপাতালে অত্যাধুনিক হাই-ভলিউম এইচডিএফ ডায়ালাইসিস সেন্টারের যাত্রা শুরু

কিডনি রোগীদের জন্য গ্রেস হাসপাতালে অত্যাধুনিক হাই-ভলিউম এইচডিএফ ডায়ালাইসিস সেন্টারের যাত্রা শুরু

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত গ্রেস হাসপাতাল লিমিটেডে চালু হয়েছে উন্নত বিশ্বের মানসম্পন্ন অত্যাধুনিক ‘হাই-ভলিউম হেমোডায়াফিল্ট্রেশন (HVHDF)’ ডায়ালাইসিস সেন্টার। এন্ড স্টেজ রেনাল ডিজিজ (ESRD) বা কিডনি বিকল রোগীদের উন্নত চিকিৎসা ও জীবনযাত্রার মান নিশ্চিত করার লক্ষ্যেই এই বিশেষায়িত সেন্টারটি স্থাপন করা হয়েছে।

সম্প্রতি হাসপাতাল প্রাঙ্গণে এই সেন্টার উদ্বোধন ও ‘কিডনি রোগের চিকিৎসা ও প্রতিকার’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানান, এই সেন্টারটি বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ‘Fresenius 5008s’ মেশিনে সুসজ্জিত। বিশেষ এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপ্টিমাইজড হাই-ভলিউম এইচডিএফ (HVHDF) প্রদান করা সম্ভব, যা শরীরের ক্ষতিকর ‘মিডল মলিকিউল’ পরিষ্কার করতে সক্ষম। এর ফলে ডায়ালাইসিসের সময় কার্ডিওভাসকুলার স্থিতিশীলতা বজায় থাকে এবং রক্তচাপ কমে যাওয়ার (ইন্ট্রাডায়ালাইটিক হাইপোটেশন) ঝুঁকি হ্রাস পায়। প্রচলিত ডায়ালাইসিসের তুলনায় এই পদ্ধতিতে রিকভারি সময় অনেক কম লাগে এবং ইউরেমিক লক্ষণগুলো দ্রুত উপশম হওয়ায় রোগীরা আরও স্বাভাবিক ও সক্রিয় জীবনযাপন করতে পারেন।

অনুষ্ঠানে গ্রেস হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা সম্পাদক সন্তোষ কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের কিডনি রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ কাজী শাহনুর আলম।

মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও প্রখ্যাত কিডনি রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ রতন দাশ গুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক প্রফেসর ডাঃ মোঃ রবিউল ইসলাম জুয়েল। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রশাসন বিভাগের পরিচালক ডাঃ খন্দকার এটিএম ফরহাদ হোসেন।

বক্তারা বলেন, গ্রেস হাসপাতাল কেবল একটি সেন্টার চালু করেনি, বরং বৃহত্তর স্বাস্থ্যসেবা সম্প্রদায়ের অংশ হিসেবে রোগীদের সম্মিলিত ও গুণগত চিকিৎসাসেবা প্রদানে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। নতুন এই প্রযুক্তি কিডনি রোগীদের দীর্ঘমেয়াদী সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status