ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 22 April, 2026, 1:15 PM

সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী

সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী

কারাগার থেকে মুক্তি পেয়েছেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। দুপুর ১২টার দিকে তারা কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেলার শিরিন আক্তার।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে মানবিক বিবেচনায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন মঞ্জুর করেন।

এদিকে শিল্পী বেগমকে কারাগার থেকে নিতে তাঁর পরিবারের সদস্য ও সহকর্মীরা সকাল থেকেই কারাফটকে অপেক্ষা করছিলেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন। কারাগার থেকে বেরিয়ে শিল্পী বেগম অভিযোগ করে বলেন, "পুলিশ আমাকে ধরতে চায়নি; যুবদলের এক নেতার কথায় আমাকে গ্রেপ্তার করা হয়েছে।" তিনি গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, "আজকে মিডিয়ার সাহযোগিতার জন্যই আমি মুক্তি পেয়েছি। এ সময় তিনি দলের প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর সন্তানের বিষয়ে বলেন, "মুক্তি পেয়ে আমার সন্তানের জন্য ভালো হলো। তীব্র গরমে কারাগারের ভেতরে দেড় মাসের বাচ্চা নিয়ে আমার অনেক কষ্ট হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (২০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করেছিল পুলিশ। গ্রেপ্তারের পর গত মঙ্গলবার রাতে তিনি তাঁর দেড় মাস বয়সী দুগ্ধপোষ্য কন্যাসন্তান কাইফা ইসলাম সিমরানকে সঙ্গে নিয়ে কারাগারে যান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status