|
যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান
নতুন সময় প্রতিনিধি
|
![]() যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় প্রধানমন্ত্রী দেশ গঠন, নারী শিক্ষা, কৃষি উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ১০ তলাবিশিষ্ট মূল ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন। উল্লেখ্য, ২০০৬ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে এই প্রকল্পের জমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘ ১৮ বছর ধরে হাসপাতাল নির্মাণকাজ থমকে ছিল। ![]() যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান ![]() যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারি সম্মানি ভাতা চালু করা হয়েছে।রাজনৈতিক পরিস্থিতি ও ‘জুলাই সনদ’৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন,স্বৈরাচার বিদায়ের পর এখন দেশ গড়ার সময়। আমরা ‘জুলাই সনদ’-এর প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে দায়বদ্ধ।” তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী গণআন্দোলনের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। দেশবাসীকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অস্থিতিশীলতা উন্নয়নের প্রধান অন্তরায়।সিঙ্গাপুরের উন্নয়নের উদাহরণ টেনে তিনি বলেন, সঠিক নেতৃত্ব থাকলে বাংলাদেশও দ্রুত উন্নত রাষ্ট্রে পরিণত হবে। বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী নতুন স্লোগান দেন,গড়বো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
