ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
চুয়াডাঙ্গায় যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম, প্রাণ বাঁচাতে থানায় আশ্রয়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 27 April, 2026, 6:16 PM

চুয়াডাঙ্গায় যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম, প্রাণ বাঁচাতে থানায় আশ্রয়

চুয়াডাঙ্গায় যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম, প্রাণ বাঁচাতে থানায় আশ্রয়

চুয়াডাঙ্গা পৌর এলাকায় নয়ন আল মামুন (৩২) নামের এক যুবককে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। জীবন বাঁচাতে রক্তাক্ত অবস্থায় সদর থানায় আশ্রয় নিলে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি এলাকায়     ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রোববার  রাত ১০টার   দিকে শহরের বিএডিসি মোড়ের পুরাতন স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় মোটর সাইকেলে করে নিজেই থানায় পৌঁছান নয়ন আল মামুন। পরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

আহত নয়ন আল মামুন সদর উপজেলার ডিঙ্গেদহ বাজার পাড়ার বাসিন্দা মতিয়ার রহমানের ছেলে। পেশায় তিনি একজন গ্রাফিক্স ডিজাইনার। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় নয়নসহ আরেক জন মোটর সাইকেলে করে শহরে আসছিলেন। পথিমধ্যে পুরাতন স্টেডিয়াম এলাকায় পৌঁছালে অজ্ঞাত কয়েকজন যুবকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবকরা ধারালো অস্ত্র দিয়ে নয়নকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

নয়নের বড় ভাই জানান, হামলাকারীদের এখনো শনাক্ত করা যায়নি এবং ঘটনার সুনির্দিষ্ট কারণও স্পষ্ট নয়। তার দাবি, নয়ন হামলাকারীদের চিনতেন না। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী বা ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মিজানুর রহমান বলেন, আহত ব্যক্তি নিজেই প্রাণ বাঁচাতে থানায় এসে আশ্রয় নেন। পুলিশ দ্রুত তাকে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। হামলার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে, আর সাধারণ মানুষের মনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status