|
ঈদের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোঃ বদরুজ্জামান বিপ্লব,ফুলবাড়ী
|
![]() ঈদের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু নিহত মুনতাহা জান্নাত উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ি গ্রামের আব্দুল মতিন ও মিম বেগম দম্পতির কন্যা। স্থানীয় সূত্র ও পরিবার জানায়, ঈদের ছুটি উপলক্ষে বুধবার সকালে বাবা-মায়ের সঙ্গে উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ চর বড়ভিটা পাঠানটারী গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে মুনতাহা। বিকেলের দিকে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির বাইরে চলে যায়। কিছু সময় পর তাকে খুঁজে না পেয়ে স্বজনেরা আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি ফুলবাড়ী ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টার পর রাত ৮টার দিকে নীলকমল ছড়ার পাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো
ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না, দুর্নীতিবাজ তহসিলদারদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে?’
মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান
সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত
