ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ হিসেবে প্রচার: সরিষাবাড়ী তে সংবাদ সম্মেলনে প্রতিবাদ
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
প্রকাশ: Monday, 22 June, 2026, 2:54 PM

বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ হিসেবে প্রচার: সরিষাবাড়ী তে সংবাদ সম্মেলনে প্রতিবাদ

বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ হিসেবে প্রচার: সরিষাবাড়ী তে সংবাদ সম্মেলনে প্রতিবাদ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় একটি বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ হিসেবে আখ্যায়িত করে ছবি ব্যবহার ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী পরিবার। রোববার (২২ জুন) দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর (নিজবাড়ী) এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মানিক ওরফে নাহিদের ছোট ভাই নুরনবী ইসলাম। তিনি দাবি করেন, নাহিদ ও সংশ্লিষ্ট তরুণীর মধ্যে পারিবারিক ও সামাজিকভাবে বৈধভাবে বিবাহ সম্পন্ন হয়েছে। কিন্তু একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাটিকে ‘ধর্ষণ মামলা’ হিসেবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

লিখিত বক্তব্যে বলা হয়, প্রচারিত তথ্যের সঙ্গে বাস্তব ঘটনার কোনো মিল নেই। পরিবারটির অভিযোগ, তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং মানহানি করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা জানান, বৈধ বিবাহকে কেন্দ্র করে অসত্য তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। তারা প্রকৃত ঘটনা যাচাই না করে কোনো তথ্য প্রচার না করার জন্য গণমাধ্যমকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি অনুরোধ জানান।

এ সময় পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন এবং অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের কথাও জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status