|
সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় এসওএস চিলড্রেন’স ভিলেজেসের সঙ্গে সেন্ট্রোর অংশীদারিত্ব নবায়ন
নতুন সময় ডেস্ক
|
![]() সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় এসওএস চিলড্রেন’স ভিলেজেসের সঙ্গে সেন্ট্রোর অংশীদারিত্ব নবায়ন ২৫ জুন সেন্ট্রোর প্রধান কার্যালয়ে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট্রোর প্রধান পরিচালন কর্মকর্তা নিকোলাস অ্যান্টন, আলোকানন্দ ফাউন্ডেশনের অফিস সেক্রেটারি দেওয়ান সাজ্জাদুল করিম এবং এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ডা. মো. এনামুল হক। ২০২০ সাল থেকে শুরু হওয়া এ অংশীদারিত্বের আওতায় সেন্ট্রো এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের তত্ত্বাবধানে থাকা ১০ শিশুর শিক্ষা, লালন-পালন ও সার্বিক উন্নয়নে সহায়তা দিয়ে আসছে। এছাড়া ২০২৩ সালে সহযোগিতা বাড়িয়ে ১০টি প্রারম্ভিক শৈশব উন্নয়ন কেন্দ্রে সহায়তা দেয় সেন্ট্রো। এর মাধ্যমে ৭৫০-এর বেশি সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা, যত্ন ও নিরাপদ পরিবেশের সুযোগ পেয়েছে। এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ডা. মো. এনামুল হক বলেন, সেন্ট্রোর দীর্ঘমেয়াদি সহযোগিতা সুবিধাবঞ্চিত শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন অংশীদারিত্বের মাধ্যমে আরও বেশি শিশুর জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার কার্যক্রম অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
