ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপের বিস্ময় কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 27 June, 2026, 11:21 AM

বিশ্বকাপের বিস্ময় কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ?

বিশ্বকাপের বিস্ময় কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ?

বিশ্বকাপে শেষ ৩২ দলের রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা।

ফুটবলে অন্যতম বিষ্ময়কর এক গল্পের সূচনা করে বিশ্বকাপের শেষ ৩২ দলের রাউন্ডে উঠেছে কেপ ভার্দে। আটলান্টিক সাগরের এই দ্বীপদেশ জনসংখ্যা বিচারে বিশ্বকাপে খেলা তৃতীয় ক্ষুদ্রতম দেশ। কিন্তু এবার প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে তাক লাগিয়ে দিচ্ছে বড় দলগুলোকে। ‘এইচ’ গ্রুপে তিন ম্যাচ খেলে এখনো হারেনি কেপ ভার্দে!

হিউস্টনে আজ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে কেপ ভার্দে। তাতে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপে রানার্স আপ হিসেবে বিশ্বকাপের নকআউটে (শেষ ৩২ দলের রাউন্ড) উঠল তারা। আর এই গ্রুপে রানার্স আপ হওয়ায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে পেল কেপ ভার্দে। আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচ।

আর্জেন্টিনার কিন্তু শেষ ৩২ দলের রাউন্ডে এই ম্যাচ নিয়ে খুব স্বস্তিতে থাকার সুযোগ নেই। গ্রুপ পর্বে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ের বিপক্ষে পয়েন্ট কেড়েছে কেপ ভার্দে। স্পেনের বিপক্ষে গোলশূন্য ব্যবধানে ড্রয়ের পর উরুগুয়েকেও ২–২ গোলে আটকে দেয় মাত্র সাড়ে ৫ লাখ জনসংখ্যার দেশটি।

গুয়াদালাহারায় অন্য ম্যাচে উরুগুয়েকে ১–০ গোলে হারিয়ে এইচ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ৪২ মিনিটে গোলটি করেন স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার অ্যালেক্স বায়েনা। এই গোলে উরুগুয়ের ৪০ বছর বয়সী গোলকিপার ফার্নান্দো মুসলেরার অবদানও কম নয়!

বায়েনার শট ঠেকাতে ডাইভ দিয়েও অবিশ্বাস্যভাবে বলটি তিনি হাতে রাখতে পারেননি। প্রথমার্ধ শেষে মুসলেরাকে তুলেও নেন উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা। এ ম্যাচে স্পেনই গোলের সুযোগ পেয়েছে বেশি। ৮৭ মিনিটে ফেরান তোরেসের শট পোস্টে লাগে। ৮৯ মিনিটে লাল কার্ড দেখেন উরুগুয়ে মিডফিল্ডার আগুস্তিন কানোবিও।

‘এইচ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ওঠায় শেষ ৩২ দলের রাউন্ডে জে’গ্রুপে রানার্স আপ দলের মুখোমুখি হবে স্পেন। এই গ্রুপের রানার্স আপ দল এখনো ঠিক হয়নি। সেটা হতে পারে অস্ট্রিয়া কিংবা আলজেরিয়া। আগামী ২ জুলাই লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় রাত ১টায় শেষ ৩২ দলের রাউন্ডের ম্যাচ খেলতে মাঠে নামবে স্পেন।

বিশ্বকাপে এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকে বাদ পড়ল উরুগুয়ে। এইচ গ্রুপে ৩ ম্যাচে মাত্র ২ পয়েন্ট পেয়ে তৃতীয় দুবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের মধ্যে উরুগুয়েই বাদ পড়ল সবার আগে। উরুগুয়ের সমান ম্যাচে সমান পয়েন্ট পেয়ে এইচ গ্রুপের তলানিতে থাকা সৌদি আরবও বিদায় নিল গ্রুপ পর্ব থেকে।

আর্জেন্টিনা ও কেপ ভার্দের এই ম্যাচ হবে আগামী ৪ জুলাই। সেদিন মিয়ামি স্টেডিয়ামে এই ম্যাচ হবে বাংলাদেশ সময় রাত ৪টা বাজে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status