ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
দোহায় ইরানি ও মার্কিন প্রতিনিধি দল, বৈঠক নিয়ে যা জানালো তেহরান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 30 June, 2026, 10:40 AM

দোহায় ইরানি ও মার্কিন প্রতিনিধি দল, বৈঠক নিয়ে যা জানালো তেহরান

দোহায় ইরানি ও মার্কিন প্রতিনিধি দল, বৈঠক নিয়ে যা জানালো তেহরান

দোহায় অবস্থানরত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনও ধরনের আলোচনা বা বৈঠকের পরিকল্পনা সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির আলোচক দলের মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন, ইরানি প্রতিনিধি দলের দোহা সফরের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের কাতার ভ্রমণের কোনও সম্পর্ক নেই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিশ্চিত করাই এখন তেহরানের বর্তমান অগ্রাধিকার এবং আমরা গুরুত্বের সঙ্গে আমাদের দাবিগুলো আদায়ে কাজ করছি।

তিনি জানান, সমঝোতা স্মারকের বাস্তবায়ন পরিস্থিতি তদারকি ও তা অনুসরণের জন্যই ইরানের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল দোহা সফরে যাচ্ছে।

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলার পাচ্ছে ইরান, দাবি পেজেশকিয়ানেরকাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলার পাচ্ছে ইরান, দাবি পেজেশকিয়ানের
ইসমাইল বাঘাই উল্লেখ করেন, সমঝোতা স্মারকের ১০ নম্বর ধারা অনুযায়ী যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের তেল রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। ইরান এখন এর বাস্তবায়ন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এর পাশাপাশি সমঝোতা স্মারকের ১১ নম্বর ধারা অনুযায়ী অবরুদ্ধ করে রাখা ইরানি অর্থ ছাড়ের বিষয়টিও খতিয়ে দেখছেন দেশটির কর্মকর্তারা।

আমেরিকার সঙ্গে কোনও বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিয়ে মুখপাত্র  বাঘাই বলেন, আগামী দিনগুলোতে মার্কিন পক্ষের সঙ্গে কোনও স্তরেই আমাদের কোনও আলোচনা বা বৈঠক হবে না। আর মার্কিন প্রতিনিধিরা যে কাতারে ভ্রমণ করছেন, তার সঙ্গে ইরানি প্রতিনিধি দলের সফরের কোনও সম্পর্ক নেই।

আপাতত হামলা বন্ধে রাজি যুক্তরাষ্ট্র ও ইরান, চলবে আলোচনাআপাতত হামলা বন্ধে রাজি যুক্তরাষ্ট্র ও ইরান, চলবে আলোচনা
এর আগে তেহরানের কর্মকর্তারা জানিয়েছিলেন, অবরুদ্ধ থাকা ১২ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ ইরানি অর্থ দুটি কিস্তিতে (প্রতি কিস্তিতে ৬ বিলিয়ন ডলার করে) ছাড় করতে সম্মত হয়েছে ওয়াশিংটন। সোমবার শুরুর দিকে ইরানের প্রেসিডেন্টও নিশ্চিত করেছেন যে, কাতারে আটকে থাকা সেই অর্থের প্রথম কিস্তিটি অবরুদ্ধমুক্ত করে ফেরত দেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status