|
নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা
নতুন সময় প্রতিবেদক
|
![]() নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা সোমবার (৩ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টে গণঅধিকার পরিষদের এই নেতা লেখেন, ‘বিভিন্ন নোটিফিকেশন থেকে দেখলাম গত ৩ দিন ধরে আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ই-মেইল হ্যাক করার চেষ্টা চলছে।’ এর আগে দেওয়া আরেকটি পোস্টে নিজের নাম ব্যবহার করে অনিয়ম বা অপকর্ম করার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দেন নুর। তিনি বলেন, তার পরিচয় ব্যবহার করে কেউ কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কর্মকাণ্ড করে পার পাবে না। একই পোস্টে তিনি অভিযোগ করেন, ‘দশমিনা এক্সপ্রেস’ নামে গলাচিপা–দশমিনা–বাউফল রুটে ফিটনেসবিহীন গাড়ি ও অনভিজ্ঞ চালক দিয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করার আহ্বান জানান তিনি। নুর আরও বলেন, ওই পরিবহন বা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কেউ মামলা করলে তিনি প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলেও উল্লেখ করেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ করে আটক কে এই ছাত্রলীগ নেতা?
সপ্তাহে ৪০ প্রেমের প্রস্তাব ডি এ তায়েবের, জয়ের কতটি?
সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: চিকিৎসকের পোস্টে তুমুল সমালোচনা
সাপ্তাহিক খবর পত্রিকার সম্পাদক হাবিবুল্লাহ বাহার -এর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
