ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩
নরসিংদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ডঃ আব্দুল মঈন খান
মোঃ মনসুর আলী শিকদার,নরসিংদী
প্রকাশ: Saturday, 5 September, 2026, 12:28 PM

নরসিংদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ডঃ আব্দুল মঈন খান

নরসিংদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ডঃ আব্দুল মঈন খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে বিশাল সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল ২৬ ইং শুক্রবার বিকেলে নরসিংদী সদর উপজেলার সাহে প্রতাব তাতবোর্ড  অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নরসিংদী জেলা বিএনপির আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়  মন্ত্রী ড. আব্দুল মঈন খান (এমপি) প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান বলেন, "বিএনপি রাজনীতি করে সামনে থেকে, আর আওয়ামী- লীগ রাজনীতি করে পেছন থেকে। জনগণ এখন সব বুঝে। দেশের মানুষ আবারও বিএনপির হাতেই দেশের ভবিষ্যৎ দেখতে চায়।"

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী সদর আসনের এমপি খায়রুল কবির খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে  বক্তব্য রাখেনবিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলার শিবপুর আসনের এমপি আলহাজ্ব মনজুর এলাহী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল নরসিংদী রায়পুরা আসনের এমপি, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি ও সংরক্ষিত আসনের এমপি শিরিন সুলতানা, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, অনুষ্ঠান সঞ্চালনা করেন নরসিংদী  শহর বিএনপি'র  সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি  এ কে এম  গোলাম কবির কামাল, জেলা বিএনপির প্রচার বিষয়ক সম্পাদক ইলিয়াস আলী ভূঁইয়া।

এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার  আদর্শে অনুপ্রাণিত হয়ে ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করে দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status