ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
দৌলতপুরে পুরাতন ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৬টি ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন
কাউছার মিয়া, দৌলতপুর
প্রকাশ: Tuesday, 8 September, 2026, 9:42 PM

দৌলতপুরে পুরাতন ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৬টি ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন

দৌলতপুরে পুরাতন ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৬টি ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পুরাতন ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬টি ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন করেছে উপজেলা প্রশাসন। এ সময় মুন্নু মিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার  (৮ সেপ্টেম্বর)  উপজেলার চকমিরপুর ইউনিয়ন ও জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা,মান্দারতা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। 

অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ৬টি ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

এসময় অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস। এ সময় দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকারসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস জানান-নদী তীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা অবৈধ বালু উত্তোলনকারীদের হাত থেকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status