ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩
বিজনেস ক্রেডিবিলিটি রিপোর্ট চালু করলো ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ‘সেম’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 September, 2026, 1:30 PM

বিজনেস ক্রেডিবিলিটি রিপোর্ট চালু করলো ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ‘সেম’

বিজনেস ক্রেডিবিলিটি রিপোর্ট চালু করলো ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ‘সেম’

ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট সাউথ এশিয়া, মিডল ইস্ট অ্যান্ড আফ্রিকা (এসএএমই বা সেম) নতুন সার্ভিস ‘বিজনেস ক্রেডিবিলিটি রিপোর্ট’ (বিসিআর) চালুর ঘোষণা দিয়েছে। বর্তমান বাজার ঝুঁকি নিয়ে বাড়তি সচেতন হওয়ায়, বিসিআর এর মাধ্যমে যেকোন প্রতিষ্ঠানের ব্যবসায়িক পরিচয় ও সক্ষমতা স্বাধীনভাবে যাচাই করা যাবে।

বর্তমানে ঋণ দেওয়ার আগে বা নতুন ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের আগে যাচাই-বাছাই প্রক্রিয়া আরও জোরদার করতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিসিআর চালুর পেছনে ব্যবসায়িক তথ্য যাচাইয়ের এই বাড়তি চাহিদাই প্রধান ভূমিকা রেখেছে। ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার ও বৈশ্বিক যাচাই-প্রক্রিয়ার ভিত্তিতে তৈরি বিসিআর, প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রোফাইল সম্পর্কে নিরপেক্ষ ও নিখুঁত বিশ্লেষণ দেয়।

পাঁচটি ভিন্ন ফরম্যাটে এই রিপোর্ট পাওয়া যাবে, যেখানে যাচাইকৃত তথ্য থাকবে, যা ব্যবহার করে গ্রাহক, ব্যবসায়িক অংশীদার বা অন্য যেকোন প্রতিষ্ঠান নিশ্চিন্তে একটি ব্যবসার সার্বিক দিকগুলো যাচাই করে নিতে পারবে। এছাড়া, প্রয়োজন মতে প্রতিটি ভার্সনে সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট, খাতভিত্তিক বিশ্লেষণ ও পরিচালনাগত নানা দিক যোগ হবে।

বিসিআর ব্যবহার করে সবধরনের প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক সক্ষমতা যাচাইয়ের সুযোগ পাবে। এতে করে আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকবৃন্দ আরও সহজে ও আস্থার সাথে উক্ত ব্যবসার সার্বিক দিক মূল্যায়ন করতে পারবে। রিপোর্টে যাচাইকৃত তথ্যের সাথে থাকবে শিল্প ও ব্যবসা পরিচালনার বিভিন্ন জরুরি তথ্যদি, যা্ প্রাতিষ্ঠানিকভাবে মজবুত ব্যবসায়িক সম্পর্ক গড়তে সাহায্য করবে।

এ বিষয়ে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ‘সেম’ এর সিনিয়র এক্সিকিউটিভ সামির আনিস বলেন, “ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ‘সেম’ অনুমোদিত এ বিজনেস ক্রেডিবিলিটি রিপোর্ট যেকোন প্রতিষ্ঠানের জন্য এক অপরিহার্য হাতিয়ার হয়ে উঠবে। বিশেষ করে, যারা প্রতিযোগিতাপূর্ণ ও মূল্য-নির্ভর ব্যবসায়িক পরিবেশে নিজেদের সক্ষমতা আরও জোরালোভাবে তুলে ধরতে চায়।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status