|
ধানমণ্ডিতে বহুতল ভবনে আগুন
নতুন সময় প্রতিবেদক
|
![]() ধানমণ্ডিতে বহুতল ভবনে আগুন ঢাকার ধানমন্ডিতে পাদুকা ব্র্যান্ড এপেক্সের বিক্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ২৭ নম্বরে সড়কের বিক্রয়কেন্দ্র এ আগুন লাগে। ছয়তলা ভবনটির পুরোটাই এপেক্সের বিক্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে আসছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এক ঘণ্টার চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আবু তালহা বিন জসিম বলেন, সকাল ১০টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট। সংস্থার নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, ছয়তলা এ ভবনের আগুন নিয়ন্ত্রণের জন্য ছয়টি টিম গেছে। ইতোমধ্যে চারটি টিম কাজ করছে, অল্প সময়ের মধ্যে বাকি দুইটি টিম পৌছে যাবে। ২৭ নম্বর রোডে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা ট্রাফিক ইন্সপেক্টর সার্জেন্ট রফিকুল ইসলাম বলেন, সকাল পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগলে আমরা এক পাশের রাস্তা বন্ধ করে দিই। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
