|
সেই বস্তাবন্দি অপহরণ রহস্য উদঘাটন
নতুন সময় প্রতিবেদক
|
![]() সেই বস্তাবন্দি অপহরণ রহস্য উদঘাটন এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় অভিযান চালিয়ে নজরুল ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। ডিসি মোস্তাক সরকার বলেন, ‘বস্তায় ভরে এক ব্যক্তিকে টেনে নেওয়ার ঘটনাটি অপহরণ ছিল না। এটি আত্মগোপনে যাওয়ার আগে একটি নাটক ছিল। আমরা এ ঘটনায় জড়িত নজরুল ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছি।’ পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘এর আগে রাতের অন্ধকারে বস্তায় ভরে হাসপাতালের ব্যবস্থাপককে অপহরণের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে পরবর্তী সময়ে পুলিশ জানতে পারে, এটি কোনো অপরহণ নয়। বরং পরিকল্পিত একটি অপহরণ নাটক সাজানো হয়েছে।’ এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাদা বস্তায় ভরে এক ব্যক্তিকে টেনে নেওয়ার দৃশ্য দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ওই ব্যক্তিকে অপহরণ করা হয়েছে বলে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ঘটনার পর পুলিশের প্রাথমিক অনুসন্ধান ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় ওই ব্যক্তিকে জোর করে তুলে নেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছিল পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, ভিডিওতে থাকা ব্যক্তির নাম নজরুল ইসলাম (৫০)। তিনি টাঙ্গাইলের মধুপুর থানার মো. শুকুর আলীর ছেলে। পল্লবীর ১১ নম্বর এলাকায় দি স্যালভেশন আর্মির যক্ষ্মা ও কুষ্ঠ ক্লিনিকে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। প্রায় ১৫ বছর ধরে ওই প্রতিষ্ঠানে নাইট গার্ডের দায়িত্ব পালন করে আসছেন। তার মাসিক বেতন ১৭ হাজার টাকা। পুলিশের অনুসন্ধান ও নজরুলের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে পরিচয় দেওয়া হলেও তিনি ওই প্রতিষ্ঠানের কোনো প্রকল্প ব্যবস্থাপক নন। তিনি সেখানে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করেন। রাতে প্রতিষ্ঠানের গেটের পাশে থাকা ছোট একটি টেবিলে বসে দায়িত্ব পালন করেন এবং সেখানেই ঘুমান। পুলিশ জানায়, গত ১০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে নজরুল প্রহরার দায়িত্বে যোগ দেন। পরদিন সকাল ৬টার দিকে বদলি গার্ড দানিয়েল সরকার কর্মস্থলে এসে নজরুলকে দেখতে না পেয়ে বিষয়টি প্রকল্প ব্যবস্থাপক বোস এলভিন অথিকে জানান। পরে প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। ফুটেজে দেখা যায়, ১১ সেপ্টেম্বর ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে অজ্ঞাত এক ব্যক্তি সাদা প্লাস্টিকের বস্তায় ভরে নজরুলকে প্রতিষ্ঠানের গেটের সামনে এনে রাখেন। প্রায় এক ঘণ্টা পর ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে নজরুল নিজেই ওই বস্তা থেকে বের হয়ে আসেন। এরপর কিছুক্ষণ তাকে প্রতিষ্ঠানের গেটের সামনে বসে থাকতে দেখা যায়। পরে ওই অজ্ঞাত ব্যক্তির সঙ্গে রিকশায় করে সেখান থেকে চলে যান। এ ঘটনার পর অভিযান চালিয়ে নজরুলকে চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তার সঙ্গে থাকা সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুরো ঘটনার পেছনে কী কারণ ছিল এবং কীভাবে নজরুলকে পল্লবী থেকে চট্টগ্রামে নেওয়া হলো, সে বিষয়ে বিস্তারিত পরে জানাবে পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ডিআরইউর আয়োজনে এবং মৌসুমী ইন্ডষ্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ এর পুরস্কার বিতরণ
স্বর্গের পাথর ও সোনার খনি: নিয়ন্ত্রণ কখনো সেনাবাহিনীর কখনো সশস্ত্র গোষ্ঠীর, নেপথ্যে কী?
১২ হাজার টন কমলার খোসা ফেলা হয়েছিল জঙ্গলে, ১৬ বছর পর সেখানে কী হলো?
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, আর কী যুক্ত হলো, কী বাদ গেল?
