|
অতিথি অ্যাপস মানুষের জীবনকে করবে আরও সহজ ও গতিশীল: এমপি মোশারফ
নতুন সময় ডেস্ক
|
![]() অতিথি অ্যাপস মানুষের জীবনকে করবে আরও সহজ ও গতিশীল: এমপি মোশারফ শনিবার (১৯ সেপ্টেম্বর) আগারগাঁওস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ এবিএম মোশারফ হোসেন। তিনি বলেন, রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও টেলিডক্টর সেবার সমন্বয়ে ‘অতিথি অ্যাপস’ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও গতিশীল করবে। দেশজুড়ে আধুনিক নাগরিক সেবা পৌঁছে দিতে এবং পর্যটন খাতের উন্নয়নে এই অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে অতিথি গ্রুপের নির্বাহী পরিচালক ড. লায়ন মো. আশরাফুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)। তিনি বলেন, দেশের মানুষের প্রয়োজনকে সামনে রেখে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে ‘অতিথি অ্যাপস’ তৈরি করা হয়েছে। এক ছাতার নিচে একাধিক সেবা পাওয়ায় ব্যবহারকারীদের সময় ও অর্থ সাশ্রয় হবে এবং আইটি খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেড-এর উপদেষ্টা অবসরপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল আবু তাহের, অতিথি এভিয়েশন এন্ড ওভারসীস লিমিটেড-এর পরিচালক লায়ন আলী আহমাদ মাহমুদ, অতিথি লিমিটেড-এর পরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এস এস ফেরদৌস, অতিথি সফটওয়্যার সলুশান লিমিটেড-এর চেয়ারম্যান লায়ন আফিয়া কনক এবং অতিথি লিমিটেড-এর পরিচালক (প্রশাসন) লায়ন ড. মোঃ সিরাজুল ইসলাম, অতিথি প্রপাটিজ লিমিটেড-এর চেয়ারম্যান লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী, অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেড-এর চেয়ারম্যান লায়ন এস এম শাহীন, অতিথি এভিয়েশন এন্ড ওভারসিস লিমিটেড-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) লায়ন আব্দুল হান্নান, অতিথি লিমিটেড-এর পরিচালক লায়ন মোঃ নূরনবী মৃধা, অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেড-এর পরিচালক লায়ন ইঞ্জি. ওয়াহিদুর রহমান আজাদ এবং অতিথি মিডিয়া এন্ড পাবলিকেশন লিমিটেড-এর পরিচালক লায়ন মোঃ ইসমাইল মিয়া। গ্রাহকসেবার মানোন্নয়নে নিজেদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তাঁরা বলেন, নিখাদ গ্রাহক সন্তুষ্টি এবং আস্থার ওপর ভিত্তি করেই অতিথি গ্রুপ আজ দেশের সুপরিচিত ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আমাদের রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও টেলিডক্টর সেবার এই অভূতপূর্ব নতুন ত্রিমাত্রিক সংযোজন বাংলাদেশের সামগ্রিক ডিজিটাল ইকোসিস্টেমে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। দেশীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি খুব শীঘ্রই আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই বহুমুখী সেবা সম্প্রসারণের মাধ্যমে আমরা বিশ্ববাজারে বাংলাদেশের প্রযুক্তির সক্ষমতা তুলে ধরব। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য আলোচক ও বিশিষ্ট বক্তারা অতিথি গ্রুপের এই যুগান্তকারী যাত্রায় প্রাতিষ্ঠানিক সততা ও বৈশ্বিক মানসম্পন্ন উদ্ভাবনী পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন। সভাপতির বক্তব্যে অতিথি গ্রুপের নির্বাহী পরিচালক ড. লায়ন মোঃ আশরাফুর রহমান বলেন, দেশীয় প্রযুক্তি ও মেধার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আমরা একটি স্বনির্ভর ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছি। আমাদের লক্ষ্য কেবল সেবাদান নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী ও মানসম্মত ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া। উৎসবমুখর এই আয়োজনে আমন্ত্রিত গুণী ব্যক্তিবর্গ এবং অতিথি গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বর্তমান জীবনযাত্রায় ডিজিটাল প্ল্যাটফর্মের বৈপ্লবিক প্রভাব এবং এর মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরির সম্ভাবনা নিয়ে অত্যন্ত তথ্যবহুল ও প্রায়োগিক আলোচনা করা হয়। এরপর ‘গো ক্রিয়েটিভ’ সেশনে অতিথি গ্রুপের দূরদর্শী ভবিষ্যৎ রোডম্যাপ এবং সৃজনশীল ব্যবসায়িক ভাবনার চমৎকার রূপরেখা তুলে ধরা হয়। সবশেষে, এক জমকালো ও নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এই বর্ণিল আয়োজনের সফল সমাপ্তি ঘটে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
