ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬ ● ১৬ আশ্বিন ১৪৩৩
বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 1 October, 2026, 10:27 AM

বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায় কার্যত শেষের মুখে। একটি বিদায়ী ম্যাচ খেলেই জাতীয় দলকে আনুষ্ঠানিক বিদায় জানাবেন এই মহাতারকা। মেসি-পরবর্তী যুগে ইতোমধ্যে নতুন অধিনায়ক হিসেবে দলের নেতৃত্বভার উঠেছে ক্রিস্টিয়ান রোমেরোর কাঁধে। নেতৃত্বের এই পটপরিবর্তনের ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।

বৃহস্পতিবার (নভেম্বর) ভোরে ঘরের মাঠ মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আর্জেন্টিনা। দলের বড় জয়ে একটি করে গোল করেছেন লাউতারো মার্তিনেজ, নিকো পাজ, অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো এবং হোসে ম্যানুয়েল লোপেজ।

ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে বলিভিয়াকে দাঁড়াতেই দেয়নি স্কালোনির শিষ্যরা। পুরো ম্যাচে প্রায় ৬৯ শতাংশ বল দখলে রাখার পাশাপাশি প্রতিপক্ষের গোলপোস্টে মোট ১৬টি শট নেয় আলবিসেলেস্তেরা, যার মধ্যে ৬টিই ছিল অন-টার্গেট। বিপরীতে পুরো ম্যাচে কেবল তিনটি শট নিতে পারলেও আর্জেন্টিনার গোলমুখে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি লাতিন প্রতিপক্ষ বলিভিয়া।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status