ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬ ● ১৬ আশ্বিন ১৪৩৩
মার্কস অ্যান্ড স্পেন্সার সাপ্লায়ার সামিটে ‘প্ল্যান এ সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড’ অর্জন করেছে উর্মি গ্রুপ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 1 October, 2026, 7:27 PM

মার্কস অ্যান্ড স্পেন্সার সাপ্লায়ার সামিটে ‘প্ল্যান এ সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড’ অর্জন করেছে উর্মি গ্রুপ

মার্কস অ্যান্ড স্পেন্সার সাপ্লায়ার সামিটে ‘প্ল্যান এ সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড’ অর্জন করেছে উর্মি গ্রুপ

মার্কস অ্যান্ড স্পেন্সারের (M&S) বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় পরিবেশগতভাবে সবচেয়ে টেকসই কারখানার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান উর্মি গ্রুপ। এমঅ্যান্ডএস সাপ্লায়ার সামিটে প্রতিষ্ঠানটিকে মর্যাদাপূর্ণ ‘প্ল্যান এ সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।

এই স্বীকৃতি উর্মি গ্রুপের পাশাপাশি বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন। বৈশ্বিক পোশাক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের কারখানাগুলো যে পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদনের ক্ষেত্রে ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এই অর্জন তারই প্রতিফলন।

উর্মি গ্রুপ দীর্ঘদিন ধরে নিজেদের উৎপাদন ব্যবস্থায় টেকসই কার্যক্রম আরও শক্তিশালী করতে কাজ করছে। সম্পদের দায়িত্বশীল ব্যবহার, পরিবেশ ব্যবস্থাপনা ও উৎপাদন দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর্মী ও সংশ্লিষ্ট জনগোষ্ঠীর উন্নয়নেও গুরুত্ব দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

এই অর্জন প্রসঙ্গে উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ জানান, “এই স্বীকৃতি আমাদের প্রতিষ্ঠান ও বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। (M&S) এর সঙ্গে পরিবেশ ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আমাদের যে প্রতিশ্রুতি, এই পুরস্কার সেই প্রচেষ্টারই স্বীকৃতি।”

বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য এই অর্জনের গুরুত্ব তুলে ধরে তিনি আরও জানান, বিশ্বের টেকসই পোশাক সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশের উৎপাদকদের ভূমিকা যে ক্রমেই বাড়ছে, এই স্বীকৃতি তারই প্রতিফলন। বিশ্বের অন্যতম প্রধান পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে টেকসই উৎপাদনে বাংলাদেশের অগ্রগতি এখন আন্তর্জাতিক ক্রেতা ও সংশ্লিষ্ট অংশীজনদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

বিশ্বজুড়ে ফ্যাশন ব্র্যান্ড ও বিক্রেতা প্রতিষ্ঠানগুলো এখন তাদের সরবরাহ ব্যবস্থায় পরিবেশগত প্রভাব কমানোর ওপর আগের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে গুণগত মান, উৎপাদনশীলতা ও কমপ্লায়েন্সের পাশাপাশি টেকসই উৎপাদনে দৃশ্যমান ও পরিমাপযোগ্য অগ্রগতিও এখন প্রস্তুতকারকদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্ল্যান এ সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড’ উর্মি গ্রুপের উৎপাদন কার্যক্রমে পরিবেশগত দায়বদ্ধতা, সম্পদের দক্ষ ব্যবহার এবং টেকসই উৎপাদন ব্যবস্থা বাস্তবায়নের প্রচেষ্টার স্বীকৃতি। একই সঙ্গে এই অর্জন টেকসই উন্নয়নকে শুধু কমপ্লায়েন্সের বিষয় হিসেবে না দেখে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কৌশলের অংশ হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে উর্মি গ্রুপের ধারাবাহিক প্রচেষ্টাকেও তুলে ধরে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status