ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শাহতাজের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 5 October, 2026, 1:18 PM
সর্বশেষ আপডেট: Monday, 5 October, 2026, 1:36 PM

বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শাহতাজের

বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শাহতাজের

‘পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে’ দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী শাহতাজ মুনিরা হাসেম।

চার বছরের সংসার শেষে বর্তমানে তাদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে।

রোববার (৫ অক্টোবর) রাতে নিজেদের ফেইসবুক পেইজে বিচ্ছেদের বার্তা দিয়েছেন তারা। 

বার্তায় তারা বলেছেন, হুট করে নয়, বরং অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে দীর্ঘ আলোচনা এবং উভয় পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এ সিদ্ধান্ত পৌঁছেছেন।

যৌথ বিবৃতিতে তারা লিখেছেন, "আমি ও শাহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়া দুজনের জন্যই ভালো হবে।"

বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শাহতাজের

বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শাহতাজের

জীবনের এই নতুন অধ্যায়ে পা রাখার সময়ে নিজেদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান জানাতে ভক্ত, বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

২০২২ সালে বিয়ে করেন এই জুটি। ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে প্রীতম ও শাহতাজের পরিচয় হয়। সেখান থেকে পরিচয় রূপ নেয় প্রেমে।

২০২২ সালের ২৮ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই তারকা দম্পতি।

প্রীতম হাসান একাধারে গায়ক, অভিনেতা। প্রয়াত সংগীতশিল্পী খালেদ হাসান মিলুর ছোট ছেলে তিনি।

বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শাহতাজের

বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শাহতাজের

গেল কয়েক বছরে ‘লোকাল বাস’, ‘বেয়াইন সাব’, ‘খোকা’, ‘দুষ্টু কোকিল’, ‘চাঁদ মামা’র মতো দর্শকপ্রিয় গানের পাশাপাশি নাটক ও ওটিটিতে কাজ করে প্রশংসিত হয়েছেন তিনি।

পাশাপাশি কোক স্টুডিও বাংলার গানেও দেখা গেছে তাকে।

অন্যদিকে, ধ্রুব গুহর ‘শুধু তোমার জন্য’ মিউজিক ভিডিওতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করে পরিচিতি পান শাহতাজ মুনিরা। এরপর বিভিন্ন নাটকে অভিনয় করেছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status