ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩
বিশ্ব শিক্ষক দিবসে বাঘাইছড়িতে আলোচনা সভা অনুষ্টিত
রুপম চাকমা, বাঘাইছড়ি
প্রকাশ: Monday, 5 October, 2026, 4:50 PM

বিশ্ব শিক্ষক দিবসে বাঘাইছড়িতে  আলোচনা সভা অনুষ্টিত

বিশ্ব শিক্ষক দিবসে বাঘাইছড়িতে আলোচনা সভা অনুষ্টিত

রাঙামাটির বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের কনফারেন্স হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা অং জিং মারমা। সভা সঞ্চালনা করেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামাল হোসেন মীর এবং কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা।

সভায় শিক্ষকদের মর্যাদা, দায়িত্ব এবং শিক্ষার মানোন্নয়নে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, একটি শিক্ষিত, মানবিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান অর্জনে সহায়তা করাই নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বক্তারা বলেন, অতীতে বিশ্ব শিক্ষক দিবস তেমন গুরুত্বের সঙ্গে পালন করা হতো না। তবে এ বছর দিবসটি সুন্দরভাবে পালন করায় তাঁরা সন্তোষ প্রকাশ  করেন এবং সরকারের প্রতি ধন্যবাদ জানান।

এ সময় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status