|
আধুনিক ও রুচিশীল ডিজাইনে ইল্লিয়ীনের অটাম-উইন্টার ২০২৬ কালেকশন
নতুন সময় ডেস্ক
|
![]() আধুনিক ও রুচিশীল ডিজাইনে ইল্লিয়ীনের অটাম-উইন্টার ২০২৬ কালেকশন শরতের আলো, শুকনো মাটির রঙ ও আবহাওয়া বদলের অনুভূতি থেকে অনুপ্রাণিত হয়ে কালেকশনটি সাজানো হয়েছে। পুরুষ, নারী ও শিশুদের পোশাকের পাশাপাশি এতে রয়েছে জুতা, সুগন্ধি ও এক্সেসরিজের পসার। প্রতিটি নকশায় শরতের পরিবর্তনশীল আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আধুনিক প্যাটার্ন ও নিখুঁত টেইলারিংয়ের মাধ্যমে তৈরি করা এ কালেকশন ক্যাজুয়াল, সেমি-ফরমাল ও রিলাক্সড, তিন ধরনের পরিবেশেই মানিয়ে যায়। হাই-কোয়ালিটি ফ্যাব্রিক ও ফিনিশিংয়ের সমন্বয়ে পুরুষদের জন্যে আছে সিগনেচার থোব, পাঞ্জাবি, পোলো শার্ট ও ডেনিমসহ আরও কিছু পোশাক। নারীদের কালেকশনে রয়েছে দৃষ্টিনন্দন কো-অর্ড সেট, টপস, ড্রেস, স্টাইলিশ আবায়া এবং আরামদায়ক স্কার্ফ। ক্রেতারা ইল্লিয়ীনের যেকোন আউটলেটে গিয়ে সশরীরে বা অনলাইনে নতুন এ কালেকশন কিনতে পারবেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
