ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১১ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩
টঙ্গীতে বাসচাপায় প্রাণ গেল পোশাকশ্রমিক রহিমার, সড়ক অবরোধে যানজট
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 10 October, 2026, 11:04 AM

টঙ্গীতে বাসচাপায় প্রাণ গেল পোশাকশ্রমিক রহিমার, সড়ক অবরোধে যানজট

টঙ্গীতে বাসচাপায় প্রাণ গেল পোশাকশ্রমিক রহিমার, সড়ক অবরোধে যানজট

কাজ শেষে বাড়ি ফেরার পথে আর ঘরে ফেরা হলো না পোশাকশ্রমিক রহিমার (২৬)। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ হারিয়েছেন তিনি। সহকর্মীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় লোকজন ও পোশাকশ্রমিকেরা। তাঁরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের মাঝের লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো কারখানার কাজ শেষে কাজীপাড়ার বাসায় ফিরছিলেন রহিমা। মহাসড়ক পারাপারের সময় ময়মনসিংহগামী ইউনাইটেড পরিবহনের একটি দ্রুতগতির বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত রহিমা ময়মনসিংহের গৌরীপুর থানার লামাপাড়া গ্রামের সান্দু ডাক্তারের মেয়ে। পরিবারের সঙ্গে তিনি গাজীপুর মহানগরীর ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা কাজীপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি স্থানীয় মাস্কো ইন্ডাস্ট্রিজে পোশাকশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার পর রহিমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় লোকজনকে সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর প্রায় আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় লোকজনকে মহাসড়ক থেকে সরিয়ে প্রায় আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটিও আটক করা হয়েছে বলে জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status