ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১১ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩
দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৯ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস
কাউছার মিয়া ,দৌলতপুর
প্রকাশ: Saturday, 10 October, 2026, 11:26 AM
সর্বশেষ আপডেট: Saturday, 10 October, 2026, 11:28 AM

দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৯ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৯ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

মা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করবো না’—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৯ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪০টি চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

শুক্রবার (৯ অক্টোবর) উপজেলা মৎস্য দফতর ও দৌলতপুর থানা পুলিশের সহযোগিতায় উপজেলার চরকাটারী,বাচামারা ও বাঘুটিয়া ইউনিয়নের যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া আক্তার তন্নী।

অভিযানে জব্দ করা নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​এসময় মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী জানান, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার এই ২২ দিন নদ-নদীতে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ সময়ে যেকোনো ধরনের ইলিশ আহরণ ও অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status