ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬ ● ৪ কার্তিক ১৪৩৩
যশোর অভয়নগরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
মোঃ জসিম উদ্দিন তুহিন
প্রকাশ: Tuesday, 20 October, 2026, 5:00 PM

যশোর অভয়নগরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

যশোর অভয়নগরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগর উপজেলায় নিজ বাড়ির ঘর থেকে আছিয়া বেগম (বৃদ্ধা) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আছিয়া বেগম ওই গ্রামের প্রয়াত আবু দাউদ শেখের স্ত্রী। 

তিনি নিজ বাড়িতে তাঁর এক বোনের সঙ্গে বসবাস করতেন।নিহতের মেয়ে পান্না বেগম জানান, তাঁর বাবার মৃত্যুর পর মা ও খালা একই বাড়িতে বসবাস করতেন। সোমবার তাঁর খালা মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় বাড়িতে একাই ছিলেন আছিয়া বেগম।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে প্রতিবেশীরা আছিয়া বেগমকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি। পরে ঘরের ভেতরে খাটের ওপর তাঁর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে সম্ভাব্য আলামত সংগ্রহের কাজ চলছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না।এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত করছে পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status