ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
‘কাঁচা বাদাম’ খ্যাত অঞ্জলিকে ১ কোটি ২০ লাখের নোটিশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 24 October, 2026, 10:34 AM

‘কাঁচা বাদাম’ খ্যাত অঞ্জলিকে ১ কোটি ২০ লাখের নোটিশ

‘কাঁচা বাদাম’ খ্যাত অঞ্জলিকে ১ কোটি ২০ লাখের নোটিশ

কাঁচা বাদাম গানে নেচে সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি পরিচিতি পাওয়া ভারতীয় টিকটকার অঞ্জলি অরোরা আইনি জটিলতায় পড়েছেন। উত্তরপ্রদেশের কানপুরে একটি ডান্ডিয়া অনুষ্ঠানে মাঝপথে মঞ্চ ছেড়ে চলে যাওয়া এবং স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই পরিস্থিতিতে তার কাছে ১ কোটি ২০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন ওই অনুষ্ঠানের আয়োজকরা। আর্থিক দাবির পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়েছে। শুধু অঞ্জলি নন, তার ম্যানেজার প্রীতি দুবেকেও এই নোটিশ পাঠানো হয়েছে।

ঘটনার সূত্রপাত গত ১৫ অক্টোবর কানপুরের লাজপত ভবন লনে আয়োজিত নগাড়া নাইট নামের ডান্ডিয়া অনুষ্ঠানকে কেন্দ্র করে। আয়োজকদের অভিযোগ, পূর্বনির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন অঞ্জলি। এর ফলে সেখানে উপস্থিত দর্শক ও আমন্ত্রিত অতিথিরা ক্ষুব্ধ হন এবং আয়োজকপক্ষ আর্থিক ক্ষতির মুখে পড়ে। অন্যদিকে অঞ্জলির দাবি, অনুষ্ঠানের ব্যবস্থাপনা, নিরাপত্তা ত্রুটি এবং তার সঙ্গে হওয়া দুর্ব্যবহারের কারণে তিনি বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ এখন তুঙ্গে।

সূত্রের খবর অনুযায়ী, আয়োজকদের পক্ষে আইনজীবী করিম আহমেদ সিদ্দিকি অঞ্জলি অরোরা ও তার ম্যানেজারকে এই আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে মোট ১ কোটি ২০ লাখ টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। এর মধ্যে মানহানির অভিযোগে ১ কোটি টাকা এবং অনুষ্ঠানে ঘটা আর্থিক ক্ষতির জন্য বাকি ২০ লাখ টাকা দাবি করা হয়েছে।

আয়োজকদের দাবি, চুক্তি অনুযায়ী অঞ্জলির মঞ্চে প্রায় ৪৫ মিনিট থাকার কথা ছিল। পাশাপাশি স্পনসর ও বিশিষ্ট অতিথিদের হাতে স্মারক তুলে দিয়ে তাদের সম্মানিত করার কথা ছিল তার। এই কাজের জন্য তাকে ৩ লাখ টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছিল বলেও দাবি করেছে আয়োজকপক্ষ। এর বাইরে তার যাতায়াত বাবদ অতিরিক্ত এক লাখ টাকার বেশি খরচ হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status