|
নাটোরের বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত এক, আহত ১৫
মোঃ মনজুরুল ইসলাম, নাটোর
|
![]() নাটোরের বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত এক, আহত ১৫ বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান,রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একযাত্রী বাস বড়াইগ্রাম থানা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তাবাসুম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। এ সময় উভয় বাসের আরো অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। এছাড়াও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, নাটোর জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
