ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
কুড়িগ্রামের রৌমারীতে ৩ হাজার ৫ শত পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 24 October, 2026, 4:55 PM

কুড়িগ্রামের রৌমারীতে ৩ হাজার ৫ শত পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের রৌমারীতে ৩ হাজার ৫ শত পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৫শত পিস ইয়াবাসহ ইউসূফ আলী নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

২৩ অক্টোবর শুক্রবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানাধীন বন্দবেড় ইউনিয়নের বাইশপাড়া ঘাট এলাকায় জনৈক মোঃ জসির উদ্দিনের টং দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবিরের নেতৃত্বে রৌমারী থানার জরুরি পার্টি অভিযানটি পরিচালনা করে। আটক ইউসূফ আলী রৌমারী থানাধীন চর বামনের চর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

অভিযানকালে ইউসূফ আলীর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে কালো জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে কমলা রঙের মোট ৩ হাজার ৫ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। উক্ত আসামি ইতিপূর্বেও মাদকসহ রৌমারী থানা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার হয়। তার বিরুদ্ধে রৌমারী থানায় পূর্বেও একটি মাদক মামলা রয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, রৌমারী, রাজিবপুর ও ঢুষমারা থানা এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status