|
গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, প্রাণ গেল ভাড়াটিয়ার
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, প্রাণ গেল ভাড়াটিয়ার নিহত সাকিবের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তিনি নাওজোড় এলাকার ওই ভবনের নিচতলায় কয়েকজন পোশাকশ্রমিকের সঙ্গে একটি কক্ষে ভাড়া থাকতেন। গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, তিনতলা ভবনটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর দুটি কক্ষ নির্মাণ করে সেগুলো পোশাক কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। তিনি জানান, শুক্রবার সকালে হঠাৎ সেপটিক ট্যাংকটি বিস্ফোরিত হলে সাকিব ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণে কক্ষটির দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরে নিহতের মরদেহ বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
